slider

নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে এনজিও কর্মীর আত্মহত্যা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে সবুজ দাস (২৫) নামের এক এনজিও কর্মী আত্মহত্যা করেছেন। রবিবার ৭ মে দুপুরে উপজেলা সদরের তিনমাথার মোড়ে মেঘনা সেভিংস এন্ড ক্রেডিট কো- অপারেটিভ সোসাইটি লিঃ নিয়ামতপুর উপজেলা শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে। সবুজ দাস জেলার পতœীতলা উপজেলার বোরাম গ্রামের সুপক চন্দ্র দাসের ছেলে। মৃতের লাশ বর্তমানে নিয়ামতপুর থানা হেফাজতে আছে।

জানা গেছে নিয়ামতপুর উপজেলা শাখার মেঘনা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ম্যানেজার ও হিসাবরক্ষক পদে চাকুরীর সবুজ দাস ঘটনার সময় উক্ত কার্যালয়ে অবস্থান করছিলেন।
রবিবার (৭ মে) দুপুরে তিনি অফিসে কাজ করছিলেন। সে সময় অফিসে শুধুমাত্র কাজের বেটী ছিল। কাজের বেটী বাজার করার জন্য বাজারে গেলে সে অফিসের প্রধান দরজা বন্ধ করে রাখে। কাজের বেটী বাজার করে এসে অফিসের মেইন দরজা বার বার ধাক্কা দিয়ে না খুললে পার্শের অফিসের লোকজন জানালে তারা পিছনের জানালা দিয়ে দেখে সে কাজের বেটীর ওড়না গলায় প্যাচা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। তারা নিরুপায় হয়ে দরজা ভেঙ্গে দেখে সে মারা গেছে। সবুজ দাস কাজের বেটীর ওড়না গলায় পেঁচে সেলিং ফ্যানের সাথে ঝুলে পড়ে সে সময় ওড়না ছিড়ে সে মেঝেতে পড়ে যায়।
সংবাদ প্রাপ্তির পর নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে জরুরী ডিউটিতে নিয়োজিত অফিসার ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছেন। অফিসিয়াল আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে উক্ত ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button