slider

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে আলোচনা সভা

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধি : “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জজ কোর্ট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ার‌ম্যান এবং সিনিয়র ঠাকুরগাঁও জেলা দায়রা ও জজ মোঃ মামুনুর রশিদের সভাপতিত্ত্বে এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার, জেলা কমান্ড্যান্ট ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মিনহাজ আরেফীন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, পৌরসভা মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং আইনজীবীগণ। এ সময় বক্তারা বলেন, সমাজের নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের বেশিরভাগ মানুষেরা রাষ্ট্রের প্রতি তাদের অধিকার ও আইন সম্পর্কে জানেনা। অধিকাংশ মানুষই লিগ্যাল এইড সম্পর্কে জানেনা তাই তারা দিনের পর দিন বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন। লিগ্যাল এইড সম্পর্কে জানলে মানুষের অনেক হয়রানি কমে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য লিগ্যাল এইড কমিটি কাজ করে যাচ্ছে। আর্থিক অসচ্ছলতার কারণে যারা মামলা চালাতে পারেনা শুধু তাদের জন্য না, সকলের জন্যই লিগ্যাল এইড। লিগ্যাল এইড সম্পর্কে আইনগত সহায়তা পেতে সকলের দ্বারপ্রান্তে পৌছে দিতে প্রচার প্রচারনার জন্য আহ্বান জানিয়েছেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button