খেলা

তামিমের সেঞ্চুরিতে সুপার সিক্সে পা রাখলো আবাহনী

অধিনায়ক তামিম ইকবালের সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার সিক্সে পা রাখলো আবাহনী লিমিটেড। সোমবার বিকেএসপিতে বৃষ্টি বিঘিœত ম্যাচে তারা ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস)।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে সিসিএস নির্ধারিত ৫০ ওভারে ২০৫ রানে অলআউট হয়ে যায়। আবাহনীর ইনিংসের সময় বৃষ্টি হলে তাদের জয়ের টার্গেট দেয়া হয় ৩৫ ওভারে ১৬৮ রানের। তামিম ইকবালের অপরাজিত ১০৫ (৮৬ বলে) আর নাজমুল হোসেন শান্তর ৫৩ রানে ভর করে ২৬.৪ ওভারে এক উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছায় আবাহনী। ৫৬ বলে অর্ধশত পূরণ করা তামিম ঝড়ো ইনিংস খেলে পরের ৫০ রান করেন মাত্র ২৭ বলে। ১১টি চার ও ৪টি ছক্কায় সাজানো তার ইনিংসটি। এর আগে রাজিন সালেহর ৯৫ ও মোহাম্মদ সাইফুদ্দিনের ৫০ রানে ভর করে ৫০ ওভারে ২০৫ রান করে সিসিএস। মাত্র ৩৬ রানে শেষ ৭ উইকেট হারায় দলটি।

আবাহনীর পক্ষে সাকিব আল হাসান ৩৫ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। এই জয়ের ফলে এগারো ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে সুপার লিগে উঠেছে আবাহনী।

অপরদিকে সমসংখ্যক খেলা থেকে মাত্র ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্বের খেলা শেষ করলো সিসিএস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button