সখীপুরে কনক মিলন ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে কনক মিলন ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(১৯ এপ্রিল) ০৭ নং ওয়ার্ডের নোয়ালীচালা প্রাথমিক বিদ্যালয় মাঠে কনক মিলন ক্লাবের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সংবর্ধনীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন দুলাল।
এছাড়াও ০৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ শহিদুল ইসলাম শহিদ, কনক মিলন ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সাংগঠনিক লুৎফর রহমান, ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দসহ প্রায় ৬ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।
স্থানীয় চেয়ারম্যান দুলাল হোসেন এর মাধ্যমে উক্ত ০৭ নং ওয়ার্ডে এই অর্থ বছরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে রাস্তা ঘাটের বিশেষ পরিবর্তন ও সংস্কার মূলক কাজ হওয়ায়, পর্যায়ক্রমে উপকৃত আমবাগ, নোয়ালীচালা ও কাকড়াজানসহ তিনটি গ্রামের সাধারণ জনগণের শ্রদ্ধা ও ভালোবাসায় স্নিগ্ধ হন তিনি।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টাঙ্গাইল-৮ বাসাইল সখীপুর এর জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এর উন্নয়ন কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করে বক্তব্য দেন। এবং রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে এগিয়ে আশার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে ইফতার পূর্ববর্তী সময়ে দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করেন নোয়ালীচালা কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম।



