
রতন রায়হান, রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলাধীন হারাগাছ পৌরসভা এলাকায় অনুষ্ঠিত হয়েছে মাকু’র (মায়াবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন) মাকু’র “১৩তম” বার্ষিক সাধারণ সভা। শুক্রবার, ৯ মে ২০২৫, বিকাল ৪টায় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান লাকু, সদস্য সচিব, রংপুর জেলা বিএনপি। প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন মোঃ জিলুর রহমান, ডিরেক্টর “ক” অঞ্চল। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাকু’র প্রধান নির্বাহী মোঃ আলিমুল রেজা খাঁন জুয়েল এবং সভায় সভাপতিত্ব করেন মোছাঃ রঞ্জনা বেগম, চেয়ারম্যান, মাকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: এ এইচ এম তারিকুল শরীফ, উপজেলা সমবায় অফিসার, কাউনিয়া, রংপুর, মোঃ সাইফুল ইসলাম মানিক, সিনিয়র সহ-সভাপতি, হারাগাছ পৌর বিএনপি ও উপদেষ্টা, মাকু, মোঃ মোনায়েম হোসেন ফারুক, সভাপতি, হারাগাছ পৌর বিএনপি মোঃ নুরুল আমিন দাজু, সাধারণ সম্পাদক, হারাগাছ পৌর বিএনপি, কাঞ্চন মানিক কাজল গুহ, চেয়ারম্যান, ক্লাস্টার পরিষদ, পীরগাছা উজ্জল কুমার মিত্র, সেক্রেটারি, রংপুর সদর কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
দিলীপ কুমার রায়, সহকারী জেলা ব্যবস্থাপক, কাল্ব লিঃ, রংপুর, মোঃ হুমায়ুন কবির, চেয়ারম্যান, কাউনিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
মোঃ রেজাউল করিম, সেক্রেটারি, কাউনিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, মোঃ আসাদুদ্দৌলা শাহিন, চেয়ারম্যান, স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, অনুষ্ঠানে বক্তারা মাকু’র দীর্ঘ পথচলা ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে অবদানের ভূয়সী প্রশংসা করেন। বার্ষিক এ সভায় সদস্য ও অতিথিরা মাকু’র ভবিষ্যৎ পরিকল্পনা এবং কার্যক্রম নিয়ে আলোচনা করেন। মাকু’র প্রধান নির্বাহী মোঃ আলিমুল রেজা খান জুয়েল বলেন, বর্তমানে আমাদের সদস্যের সংখ্যা ৭০০০ এবং আগামী দিনে ১০০০ অতিক্রম করবে ইনশাআল্লাহ। তিনি আর ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন যে, আগামীদিনে আমাদের মাকু’র সব কার্যক্রম নিজস্ব ভবনে সম্পাদন করা হবে তার ভবনের নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু করা বলে জানান।




