slider

সৈয়দপুর বিএনপি ইফতার মাহফিল

মোঃজাকির হোসেন, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে পৌর বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ ডাঃ জিকরুল হক রোডে বিএনপি দলীয় কার্যালয়ে শনিবার (১৫ এপ্রিল) বিকালে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর পৌর বিএনপির। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এ সময় আরো বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, উপজেলা বিএনপি সভাপতি ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমান সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, শওকত হায়াৎ শাহ, জিয়াউল হক জিয়া, সামসুল আলম, শফিকুল ইসলাম জনি, বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক জেলা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক তারিক আজিজ, কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান সরকার দিনার, ছাএদলের সভাপতি রেজওয়ান আকতার পাপ্পু, সিনিয়র সহ সভাপতি সাজু,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্টানটি সঞ্চালনা করেন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু।

সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য অর্ধগতি। দেশের মানুষ অনেক কষ্টে দিনাতিপাত করছে। বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের নিঃর্শত মুক্তি দাবি করেন। ভোট চোর সরকার জনগণের সাথে মসকারা করছে। রমজানের পরে বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে জোরদার আন্দোলন করবে। সে আন্দোলনের জনগণের আন্দোলনে ভোট চোর সরকার বিদায় হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button