slider

শেরপুরে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ উদযাপন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি :আজ পহেলা বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ। বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনায় উদ্ভাসিত হওয়ার দিন।

অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় শেরপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো বাঙালির জাতিসত্ত্বার অবিচ্ছেদ্য অংশ প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ব ঐতিহ্যের অংশ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা সুসজ্জিত পুলিশ বাদকদলের ব্যান্ডের তালে তালে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী’র মিলনায়তনে গিয়ে শেষ হয়।

উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আতিউর রহমান আতিক এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।

আরও উপস্থিত ছিলেন জনাব সাহেলা আক্তার, জেলা প্রশাসক, শেরপুর, জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর।

জনাব গোলাম কিবরিয়া লিটন, পৌর মেয়র, শেরপুরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button