sliderস্থানিয়

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ এক নারী ও দুই পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কাচোর ইউনিয়নের কাটিহার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানাধীন ৫ নম্বর কাচোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাটিহার বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানটি কাটিহার বাজারস্থ জনৈক আনসারুল ইসলামের বসতবাড়িতে পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোছা. লিলি আক্তার (৪২), মো. নয়ন আলী (২৮) ও মো. রওশন জামিল (২৬)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মোট ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মোছা. লিলি আক্তার ও মো. নয়ন আলী কাটিহার এলাকার বাসিন্দা। লিলি আক্তারের পিতার নাম মৃত মোহাম্মদ আনসারুল ইসলাম এবং নয়ন আলীর পিতার নাম মো. আনসারুল ইসলাম। অপর গ্রেপ্তার মো. রওশন জামিলের পিতার নাম মো. আব্বাস ওরফে ডাবলু। তিনি রাণীশংকৈল উপজেলার রাজোর এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রসুল বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সরবরাহ ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সহযোগিতার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button