slider
ভ্রাম্যমান আদালতের অভিযানে মালামাল জব্দ

ঘিওর, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বুধবার উপজেলার ঘিওর, ঠাকুরকান্দী, সিংজুরী, গাংডুবি, দিয়াইল, নালী এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।
এসময় দুটি ড্রেজার মেশিন ও মাটি উত্তোলনে ব্যবহৃত চার হাজার ফিট পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও পুখুরিয়া এলাকায় ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধের কঠোর হুঁশিয়ারি দেয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান বলেন, ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে মাটি, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



