slider

ঘিওরে কায়েমতারা বাজার রাস্তার বেহাল দশার মুক্তি চায় ভুক্তভোগীরা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলাধীন বালিয়াখোড়ার ও ঘিওর ইউনিয়নের মাঝামাঝি একটি বাজার নাম তার কায়েমতারা বাজার।
এলাকার কৃতি সন্তান মো.লাবলু মিয়া বলেন,এই বাজারে বামনা, চৌবাড়ীয়া, কায়েমতারা, শোধঘাটা, ছাড়াও আরো অনেক গ্রাম থেকে বাজারে প্রতিদিন প্রায় ৩০০-৪০০ জন মানুষের আনাগোনা ও কেনাকাটা করেন।
স্থানীয় স্বশিক্ষিত কৃষক মো.মুন্নাফ খান বলেন এই বাজারের চারদিকে থেকে মিলিত হয়েছে চারটি রাস্তা। বর্তমানে চারটি রাস্তাই চলাচলের অনোপযোগী হয়ে পড়েছে ।
স্থানীয় কৃষক মো.আলাউদ্দিন বলেন এতে করে ৪ গ্রামের মানুষের দুর্ভোগ চরমে পৌসেছে ।সামান্য একটু বৃষ্টি হলেই কাদা মাটিতে চলাচল ব্যাপক কষ্ট সাধ্য হয়ে পড়ে। এ ছাড়া রাস্তাগুলো এত নিচু যে বর্ষার পানি জমিতে আসার সাথেসাথে রাস্তায় ওঠে যায়, এতে করে দুর্ভোগ বেড়েই চলেছে।
এছাড়াও রাস্তাগুলোর দু’ পাশে আগাছা গাছপালা বেড়ে ওঠায় রাস্তাটি গহীন জঙ্গলে পরিনত হয়েছে । দূর থেকে দেখে মনে হবে কোন গহীন জঙ্গলের আকাবাকা সরু পথ ।
এ অবস্থায় বিভিন্ন পোকামাকড়ের ভয়ে স্কুল পড়ুয়া কোমলমতী শিশুসহ সকল শ্রেণী পেশার মানুষের এই রাস্তাটি দিয়ে চলাচলে বিঘ্ন ঘটছে ও ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
দিন গড়িয়ে সন্ধা হলেই কোন মানুষের দেখা মেলেনা এ রাস্তাগুলোতে। বর্ষা মৌসুমে মাটি স্যাঁতস্যাঁতে থাকায় দুর্ভোগ আরো বেড়ে যায় । বিগত কয়েক দফা বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ হলেও রাস্তাটি এ পর্যন্ত মেরামত ও সংস্কারের জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
অথচ এই জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলো ইউনিয়নবাসীর জেলা সদর ও উপজেলা সদরের সঙ্গে হাজার হাজার জনসাধারনের যোগাযোগের মাধ্যম।
এ দূর্ভোগ থেকে পরিত্রাণ পেতে চায় এ অঞ্চলের মানুষ।
বামনা, চৌবাড়ীয়া, কায়েমতারা, শোধঘাটা, ছাড়াও আরো অনেক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত রাস্তাগুলো দিয়ে চলাচল করে আসছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত ও জরুরী স্বাস্থ্যসেবা জন্য দ্রুত সময়ের মধ্যে আমরা এই রাস্তার সংস্কার চাই।
উল্লেখ্য যে- কৃষি প্রধান এ অঞ্চলে যোগাযোগ মাধ্যম রাস্তা ভালো না থাকায় কৃষকদেরও ব্যাপক লোকসান গুনতে হচ্ছে ।
অন্যদিকে বাজারের দুই পাসে ঝুঁকিপূর্ণ অবস্থায় গোড়ায় মাটি বিহীন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুইটি ব্রীজ। কোন উপায় না পেয়ে লোকজনের জীবনের ঝুকি নিয়েই চলাচল করতে হচ্ছে এই সেতু দিয়ে ।
স্থানীয়দের মধ্যে আঃ কাদের, ভুলু শিকদার, লেবু মিয়া, মোঃ জহিরুল ইসলাম, আমির উদ্দিন, বাবুল মীর, ছবেদ আলি মহোদয়গন বলেন, আমাদের গ্রামে চলাচলের এই ৪ টি রাস্তা যা দিয়ে আমরা প্রতিনিয়ত ঝুকি নিয়ে চলাচল করছি। বর্তমান সরকার বিভিন্ন স্থানে উন্নয়ন করলেও আমাদের গ্রামের তেমন কোন পরিবর্তন আসেনি। এটা আমাদের জন্য দুঃখ জনক খবর।
এদিকে রাস্তাগুলো দ্রুত সংস্কার ও কার্পেটিং এর জন্য স্থানীয় সংসদ সদস্য- এ এম নাঈমূর রহমান দুর্জয় ও স্থানীয় বালিয়াখোড়া ইউনিয়ন চেয়ারম্যান এম এ আওয়াল খান এবং ঘিওর সদর চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটলসহ সংশ্লিষ্ট মেম্বারদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের জন্য জোর দাবি জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button