slider

জালেম সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে

মানিকগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, গণঅভ্যুত্থান ছাড়া এ জালেম সরকারকে উৎখাত করা সম্ভব হবে না। তাই ঘরে বসে হতাশা প্রকাশ করলে চলবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। ৭১ সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম আজ এই জালেম সরকারের বিরুদ্ধে আবার যুদ্ধে নামতে হবে। গতকাল বিকালে ১০ দফা বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফরোজা খান রিতা বলেন, আজকে আমাদের মৌলিক অধিকার নেই, গণতন্ত্রিক অধিকার নেই, বেঁচে থাকার অধিকার নেই। যে মাটিতে দাঁড়িয়ে আছি ওরা সেই মাটিতে আমাদের থাকতে দিচ্ছে না। কারণ জনগণকে ওরা ভয় পায়, তা না হলে আজকে কেন ওরা আমাদের প্রত্যেকটা অবস্থান কর্মসূচিতে ন্যক্কারজনকভাবে বাধা দেবে হামলা চালাবে। তাই আগামীতে যেকোনো কর্মসূচি আসবে সেখানে যদি কেউ বাধা দিতে আসে আমরা তা মানবো না। এই মনবল নিয়ে আমাদের কাজ করতে হবে। রিতা বলেন, দেশের মানুষের জন্য শেষ যুদ্ধে আমাদের যেতে হবে।

কারণ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যে দেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না, নিঃশ্বাস নেয়ার জায়গা নেই, আমরা নিজেদেরকে বাঙালি হিসেবে পরিচয় দিতে পারি না। তাই ওদের জন্য অন্তত আমাদের সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য এ দেশটাকে রক্ষা করা। তাই আমাদেরকে আর ঘরে বসে থাকলে চলবে না সবাইকে রাস্তায় বের হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে। উপজেলার বারইল বাজারে সদর উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট আরিফ হোসেন লিটন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহার মুন্নি, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ। এদিকে মানিকগঞ্জের ৭টি উপজেলাতে বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা, হামলা ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ। জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল হক মোল্লা নিজস্ব গাড়ি নিয়ে গোপীনাথপুরে অবস্থান কর্মসূচির অনুষ্ঠানে যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালায়। এ সময় গাড়ির সামনের ক্লাস ভাঙার পাশাপাশি আহত হন আব্দুল হক মোল্লাসহ তার গাড়িচালক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button