slider

বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বাঘাইছড়ি প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ ও প্রশাসন যৌথ ভাবে এই সংবর্ধনার আয়োজন করে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি গন। এসময় মুক্তি যোদ্ধের সৃতিচারণ করে বক্তব্য রাখেন বাঘাইছড়ির সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার আজিজুর রহমান। পরে সকল বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিগন। পরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্রের ইমাম আদনান বিন হাবিব দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button