slider
গৌরীপুর ইস্পাহানি স্কুলে পুরস্কার বিতরণ ও স্বাধীনতা দিবস উদযাপন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: গতকাল রোববার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন করেছে গৌরীপুর ইস্পাহানি স্কুল।
প্রতিষ্ঠান চেয়ারম্যান মোঃ নাসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, দাউদকান্দি প্রেসক্লাবের সহসভাপতি মোঃ হানিফ খান।
বক্তব্য রাখেন সেক্রেটারি আবদুল আলী, প্রচার সম্পাদক তৈয়ব আলী,পরিচালক মনির হোসাইন, পরিচালক ও শিক্ষক বৃন্দের মাঝে সাইফুল ইসলাম, মামুন মিয়া ও রায়হান উদ্দিন।
আয়োজিত অনুষ্ঠানে অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।




