slider

পায়রার ভাঙ্গন রোধে ৭৫১ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

মাহতাবুর রহমান, আমতলী প্রতিনিধি : বরগুনা জেলার আমতলী উপজেলায় ২৪ মার্চ শুক্রবার সকালে বরগুনার পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ৭৫১ কোটি ২৮ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে আমতলীর ভয়াল পায়রা (বুড়িশ্বর) নদীর ভাঙ্গন রোধে শহর রক্ষা বাঁধ নির্মান, ব্লক বসানো ও জলাবদ্ধ চাওড়া খালের পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষে পুনঃখনন, কচুরিপানা পরিস্কার ও স্লুইসগেট নির্মানের লক্ষে গৃহীত প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ১১৯ বরগুনা ১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মজিবুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ কাদের মিয়া, আমতলীর পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, বরগুনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিব ও আমতলী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ। উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ স্থানীয় নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button