slider

নিয়ামতপুরে রোজার শুরুতেই সবজির বাজার চড়া

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ রমজান মাস এলেই নড়েচড়ে বসে সবজির বাজার এবারও রমজানের শুরুতেই বেড়েছে সব ধরণের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এ সময় বেগুন, করলা, আলু, টমেটো, শসা, কাঁচা মরিচ, খেজুর, লেবুর চাহিদা বেশি থাকায় বেড়ে যায় এগুলোর দাম। রমজানের শুরুর দিনে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গাবতলী বাজারে দেখা যায়, চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, শসা ও লেবু। একই সাথে অতিরিক্ত দাম হাঁকানো হচ্ছে করলা, আলু, খেজুরেও। শুক্রবার (২৪ মার্চ) উপজেলার গাবতলী বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ছোলা ৮৫ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতো এবারো স্থিতিশীল রয়েছে ছোলা ও বেসনের দাম। তবে বেড়েছে খেসারি ডালের দাম। গত সপ্তাহে খেসারি ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৬৫ -৭০ টাকা কেজিতে। অপরদিকে বেগুন প্রতিকেজি ২৫ টাকা কেজিতে বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে তা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আলুর দাম কেজিপ্রতি ২৫ থেকে ৩০টাকা, করলা প্রতিকেজি ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অতিরিক্ত দাম হাঁকানো হচ্ছে শসা ও লেবুতে। দেশি ও হাইব্রিড শসা যথাক্রমে ২০ ও ২৫ টাকাতে বিক্রি হলেও তার দাম চাওয়া হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। লেবুর দাম প্রতি হালিতে বৃদ্ধি পেয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েকদিন আগের বৃষ্টিতে সবজি ক্ষেতে সবজির উৎপাদন কমে যাওয়ায় সব ধরণের সবজির দাম বেড়ে গিয়েছে। এদিকে বাড়তি দামের বোঝা বইতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গ্রামাঞ্চলের নিম্নআয়ের খেটে খাওয়া মানুষদের। সবজি বিক্রেতারা বলেন, রমজানে সব ধরণের সবজির চাহিদা বাড়তি থাকায় বেগুন, শসার দাম একটু বেশি। তবে সরবরাহ বাড়লে দামও কমে যাবে। সবজি ক্রেতারা বলেন, রমজানের প্রথম দিনেই বেগুন, শসা ও খেজুর সহ সব ধরণের সবজি এবং মাছ মাংসেরও দাম বেড়ে গিয়েছে। বাড়তি দাম হলেও নিতে হবে, কারণ পেট আছে খেতে তো হবেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button