sliderস্থানিয়

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই স্লোগানে সারা দেশের ন্যায় শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সভায় এ কে এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।

বিআরডিবি’ কর্মকর্তা শাহিদ আকতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাৎ হোসেন সহ অন্যরা।

অনুষ্ঠানে কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সঠিক শিক্ষা, পুষ্টি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং কন্যাশিশুদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button