কেরানীগঞ্জে হকারকে মারধর করে কারাগারে মেম্বার
মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জের বাঘাশুর এলাকার মোঃ ওসমান গণি নামে এক হকার (মুরগী বিক্রেতা) কে মারধর করার মামলায় বাস্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার নূরুজ্জামান ওরফে জামানের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো আদেশ দিয়েছে ঢাকার চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট।
মামলার বাদী বাঘাশুর এলাকার মো. ওসমান গনি বলেন, গত ৫ এপ্রিল ৭.১০মিনিটের দিকে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে মায়ের দোয়া হোটেলে বসে ভাত খাবার সময় পূর্বশত্রুতার জের ধরে নুরুজ্জামান ওরফে জামান মেম্বারের নেতৃত্বে মাসুদ, আক্কাস, মাসুম, আশিকসহ অজ্ঞাতনামা ৪-৫ জন তার উপর হামলা করে,হামলার সময় তারা লাঠি, হকস্ট্রিক দিয়ে তাকে পিটিয়ে আহত করে পরবর্তীতে তিনি অজ্ঞান হয়ে গেলে ,আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ ভর্তি করে, পরবর্তী সময়ে এঘটনায় তিনি বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৫ জন সহ অজ্ঞাতনাম ৪-৫ জনকে আসামী করে একটি মামলা দায়ে করেন।
গত সোমবার মামলায় আসামী নুরুজ্জামান ওরফে জামান মেম্বার ও আক্কাস দুপুরে ঢাকার ম্যাজিষ্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন চাইলে, আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেন, এর আগেও জামান মেম্বার তৃতীয় স্ত্রী রাহিমা বেগমের নারী নির্যাতনের মামলায় কয়েক মাস জেল হাজতে ছিলেন, এছাড়াও তার বিরুদ্ধে বেশকয়েকটি মামলা আছে ।
এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন আমরা মৌখিক ভাবে শুনেছি আসামিদের জামিন না দিয়ে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তবে আমাদের কাছে এখনো কোন কাগজপত্র এসে পৌছায়নি।




