slider
তিতাসের বাতাকান্দি হাইস্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ১৬ মার্চ বৃহস্পতিবার তিতাস উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন স্কুল সভাপতি ও জননন্দিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান মোঃ নুর নবী। অতিথি বৃন্দের মাঝে স্কুল পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আরিফুর রহমান সহ অন্যান্য সদস্যরা এবং শিক্ষক মন্ডলী অংশ গ্রহণ করে। পরে অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




