নিয়ামতপুরে প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে তিয়ান্্সি প্রি-ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২ মার্চ রবিবার সকাল থেকে দিন ব্যাপি উপজেলা সদরের অবস্থিত তিয়ান্্সি প্রি-ক্যাডেট একাডেমীর উদ্যোগে নিজস্ব মাঠে এ ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা (ইংরেজী) সাবরিন সুলতানা হিয়া।
খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক নূরজামিল, নাহিদ হোসেন, গোলাম মোরশেদ, ইসতিয়াক হোসেন, বিপুল চন্দ্র, সিদ্দিক হোসেন, রাব্বী, সহকারী শিক্ষিকা ইয়াসমিন আরা, রসনা রানী, মরিয়ম খাতুন, কানিজ ফাতেমা, গোলেনুর।
নির্বাহী পরিচালক তোফাজ্জল হোসেন তার বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি মেধা বিকাশের জন্য খেলাধুলা পরিহার্য। আমরা শুধু ফলাফলের পিছনে ছুটি। সবাই চাই আমার সন্তান এ+ পাক। কিন্তু কেউ বলে না, আমার সন্তান একজন সৎ, সুন্দর মনের মানুষ হিসাবে গড়ে উঠুক। আমাদের সকলের উচিৎ সন্তানদের মানুষের মত মানুষ হিসাবে গড়ে তোলা।
সহকারী শিক্ষিকা শাবরিন সুলতানা হিয়া বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে। নিজের মেধাকে বিকশিত করতে হলে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ারও আহ্বান জানান। তিনি আরোও বলেন, শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে তাহলেই ভাল ফলের পাশাপাশি জ্ঞানার্জন সম্ভব হবে।
শেষে বিজয়ীদের মাঝে অত্র বিদ্যালয়ের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ তোফাজ্জল হোসেন পুরস্কার তুলে দেন।




