slider

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের টায়ার বিস্ফোরণে নিহত ১

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বালু বহনকারি ট্রাক্টরের চাকায় হাওয়া দেওয়ার সময় টায়ার বিস্ফোরণে আল আমিন (১৮) নামের এক জনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন কাঁঠালডাঙ্গী বাজারের রবিউলের ‘ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ’ এর দোকানে এ দূর্ঘটনা ঘটে। আল আমিন রানিশৈংকৈল উপজেলার রাউতনগর পুলপাড় গ্রামের জালাল উদ্দিনের এর ছেলে এবং হরিপুর উপজেলার আর এ কাঠালডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল বলে তথ্য পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, অন্যান্য দিনের মত আজও আল আমিন ওয়ার্কসপে টায়ারের কাজ করছিল। গতকাল বেলা ১২ টার দিকে একটি ট্রাক্টরের টায়ারে হাওয়া দেওয়ার সময় সেটা বিকট শব্দ করে বিস্ফোরিত হয় এবং আল আমিন অনেকটা দূরেই ছিটকে পরে যায়। গুরুতর আহত অবস্থায় বাজারের অন্যান্য লোকেরা তাকে উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে যাওয়ার সময় সেতাবগঞ্জ নামক স্থানে পৌঁছালে তার মৃত্যু হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম টায়ার বিস্ফোরণে নিহতের কথা নিশ্চিত করে জানান এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button