slider

সবাইকে সজাগ থেকে মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রত্যাখান করতে-এ্যাড.কামরুল ইসলাম এমপি

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরুষ্কার বিতরণ ও নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, ঢাকা ২ আসনের সাংসদ ও সাবেক খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাড.কামরুল ইসলাম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. কামরুল ইসলাম বলেন যারা অগ্নি সন্ত্রাস করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সোনামনি বাবুদের কে পুঁড়িয়ে মেরেছে, তাদেরকে দেশের মানুষ আর কখনো ক্ষমতায় আনবে না, তাই আমাদের সবাইকে সজাগ থেকে মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রত্যাখান করতে হবে মন্তব্য করেন।

এছাড়াও বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঈসমাইল হোসেন, সহকারী প্রকৌশলী হারুন উর রশীদ,কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব ও তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল জলিল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button