slider

হরিপুরে পাগলের কুড়ালের কোপে ব‍্যবসায়ীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পাগলের কুড়ালের আঘাতে মুনসুর আলী নামে এক ধান ব‍্যবসায়ীর নিহত হয়েছে৷

উপজেলার কাঁঠালডাঙ্গী বাজারে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঢাকদহ গোপালপুর গ্রামের তসির উদ্দীনের ছেলে খালেক পাগল (৪২) কুড়াল দিয়ে মাথা বরাবর কোপ মারলে ঘটনাস্থলে মুনসুর আলীর মৃত্যু হয়।
নিহত মুনসুর আলীর বাড়ি দিনাজপুর জেলার বিরোল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গণনপুর গ্রামে।

স্থানীয়রা বলেন, ধান ব্যবসায়ী মুনসুর আলী ধান ক্রয় করার জন্য মঙ্গলবার কাঁঠালডাঙ্গী বাজারে আসে৷ কাঁঠালডাঙ্গী বাজারে একটি চা দোকানে বসে চা খাচ্ছিল, হঠাৎ করেই পাগলে কুড়াল দিয়ে মাথায় কোপ দিলে ঘটনা স্থলেই মুনসুর আলীর মৃত্যু হয়৷

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় খালেক নামে একজনকে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button