slider

লালপুরে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধ নিহত আহত দুই

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে বাড়িতে আগুন লেগে শাহনাজ বেগম(৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ সময় তার মা ইয়াতুন বেগম (৭০) ও শিশু সন্তান মাইশা(৮) সহ আরো দুজন আহত হয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাহনাজ বেগম ওই গ্রামের রমজান আলীর স্ত্রী। এলাকাবাসী জানায়, আজ ২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে শাহনাজ বেগম খড়ির চুলায় রান্না করছিলেন। অসাবধানতাবশত রান্নার চুলা থেকে হঠাৎ করেই দরিদ্র রমজান আলীর একমাত্র ঘরে আগুন লাগে। এই আগুনে ইয়াকুলের স্ত্রী শাহনাজ বেগম ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় শাহনাজ বেগমকে বাঁচাতে গিয়ে রমজানের শাশুড়ি ইয়াতুন বেগম ও মেয়ে মাইশা গুরুতর আহত হয়। এলাকাবাসী ইয়াতুন ও মাইসাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button