slider

নাটোরে শীতার্তদের মাঝে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কম্বল উপহার

নাটোর প্রতিনিধি : মাঘের শীতে কাঁপছে দেশ। প্রতিদিনই বেড়েই চলেছে শীতের তীব্রতা। প্রচণ্ড শীতে নিরুপায় অসহায়, দুস্থ মানুষরা। শীত নিবারনের জন্য নাটোরে কম্বল নিয়ে এসব অসহায়, দরির্দ্য শীতার্তের মানুষের পাশে দাঁড়িয়েছে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

শূক্রবার (২০জানুয়ারি) সকালে শুরু হওয়া কম্বল বিতরণ কার্যক্রমে নাটোর শহরের কানাইখালী, ঝাউতলা ও সিংড়া উপজেলায় এ কম্বল বিতরণ করা হয়। এসময় দেড় শতাধিক প্রতিবন্ধী ও অসহায় শীতার্তদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল পৌঁছে দিয়েছে তারা।

এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদের নেতৃত্বে চলা উক্ত শীতবস্ত্র তিরণ কার্য্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য নাহিদ আহমেদ, রিফাত আনাম রাতুল, আকাশ কাইফ, মেসবাহুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button