slider

কেরানীগঞ্জে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক সম্রাট কালা জরিপ সহযোগী সহ গ্রেফতার

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার দক্ষিণ থানার হাসনাবাদ এলাকা হতে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক সম্রাট জরিপ ওরফে কালা জরিপকে অস্ত্র,মাদক ও ৩ জন সহযোগী সহ গ্রেফতার করেছে র‌্যাব-১০ ।

বুধবার (১৮ জানুয়ারি) ভোর রাতে র‌্যাাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় থেকে তাকে গ্রেফতার করেন, এসময় জরিফকে তার ৩ সহযোগী সহ গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতার হওয়া আসামীরা হলেন ১) মোঃ জরিপ মিয়া ওরফে কালা জরিপ (৪০), তার সহযোগী ২) মোঃ আনিসুর রহমান (৩৮), ৩) মোঃ জাহিদ ওরফে বাবু (৪৫), ও ৪) ঝুমুর আক্তার (২৬)।

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১ রাউন্ড এ্যামুনেশন (গুলি), ১টি টেজার গান, ১টি এয়ার পিস্তল, ১টি রাম দা, ১টি ছোরা, ১টি চাকু, ১টি লোহার এসএস পাইপ, ১টি কাঠের লাঠি, ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল বিদেশী মদ, ১টি গাড়ি, ৭টি মোবাইল ফোন ও নগদ-১,৯৪,৫০০/-(এক লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।

আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দক্ষিন কেরাণীগঞ্জ এলাকার মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন জানিয়েছেন র‌্যাব ১০ কর্তৃপক্ষ ।

এ বাহিনীর মূল নেতৃত্বে ছিলেন মোঃ জরিপ ওরফে কালা জরিপ, জরিপের নেতৃত্বে কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, অবৈধ ভূমি দখল, চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হতো বলে জানিয়েছেন র‌্যার । 

এবিষয়ে র‌্যাব আরো জানায়, জরিপ ওরফে কালা জরিপ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় ডিস ব্যবসার আড়ালে প্রায় ১৫ বছর যাবত তার সন্ত্রাসী বাহিনী দ্বারা অবৈধ ভূমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্নি সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে আর এইসব কাজে কেউ বাঁধা প্রদান করলে তার নেতৃত্বে বাধা দানকারীকে মারধর এবং প্রয়োজনে তাকে হত্যা করতেও দ্বিধাবোধ করত না, এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, মারামারি, চাঁদাবাজি ও হত্যাসহ ১০টি মামলা রয়েছে।

তার সহযোগী আনিছুর রহমানের ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় একটি এসএস ওয়ার্কশপ রয়েছে, সে ব্যবসার আড়ালে জরিপের সাথে মাদক ব্যবসা সহ সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ডের প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন, এছাড়াও আনিছুর এর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও হত্যা মামলাসহ ২টি মামলা রয়েছে।
আরেক আসামী মোঃ জাবিদ ওরফে রহিমের ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বসুন্ধারা রিভার ভিউ এলাকায় গার্মেন্টস এর ব্যবসা রয়েছে, সে উক্ত ব্যবসার আড়ালে জরিপের সাথে উক্ত এলাকায় আধিপত্ত বিস্তার, মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ডের অন্যতম সহযোগী বলে জানায় র‌্যাব। 

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে জারিপ ও তার সহযোগীদের গ্রেফতার হওয়ার কথা শুনে এলাকার স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button