slider

ঘিওরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মোহছেন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী খান, ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান শিকদার।

ক্রীড়া পরিচালনা দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক নুরে আলম সিদ্দিকী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button