হরিরামপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাটমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাটমিন্টন টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়।
১৫ জানুয়ারি (রবিবার) হরিরামপুর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে রাত ৮টায় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুজন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ইমতিয়াজ মাহমুদ, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেওয়ান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. আজিম খান।
হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম রূপকসহ টুর্ণামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি টিমের খেলোয়াড় ও থানা পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, টুর্ণামেন্টে ১৬টি টিম অংশগ্রহণ করছে। এর মধ্যে ১২টি পুরুষ ও ৪টি নারী টিম রয়েছে।




