slider

নাটোরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের একটি কলা বাগান থেকে কলার পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির
মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের আলী আকবর মোড়ের একটি কলা বাগানের মধ্যে থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিন ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭ টার দিকে ছাতনী ইউনিয়নের আলী আকবর মোড়ের বাবর আলীর বাড়ীর পশ্চিম পাশে একটি কলা বাগানের মধ্যে কলা পাতা দিয়ে ঢেকে রাখা এক ব্যক্তিকে দেখতে পায় বাবর আলীর ছোট ভাই। পরে স্থানীয়দের সহ পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। মরদেহটির পরিচয় শনাক্ত করতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছে। এছাড়াও আশেপাশের থানাতে নিহতের ছবি ও বার্তা পাঠানো হয়েছে। মরদেহটির শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারনা অন্য কোন স্থানে তাকে হত্যার পর মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button