sliderরাজনীতিশিরোনাম

দুই দফা দাবিতে ৯ জানুয়ারি এবি পার্টির প্রতিবাদী পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি : চলমান আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে এবি পার্টি আগামী ৯ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রতিবাদী পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে।
দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সভার সদস্যদের মতামতের ভিত্তিতে আজ ( ৭ জানুয়ারি – শনিবার -) এবি পাটির কার্যালয়ে এক্সিকিউটিভ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উক্ত বৈঠকে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু এই কর্মসূচি ঘোষনা করেন।
২৬ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে
যুগপৎ নয় স্বাতন্ত্র্য বজায় রেখে “অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার অথবা জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন” ও “রাষ্ট্র মেরামতে জাতীয় ঐকমত্য”র ২ দফা দাবিতে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা দেয় এবি পার্টি।
সংবাদ সম্মেলন থেকে তাৎক্ষণিকভাবে ২৯ ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। পুলিশী বাঁধা সত্বেও ২৯ ডিসেম্বরের কর্মসূচি সফল করায় দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল ঢাকা অঞ্চলের সকল নেতা-কর্মী ও জনগণকে সাধুবাদ জানান।
পাশাপাশি নেতবৃন্দ আগামী ৯ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রতিবাদী পদযাত্রার কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button