slider

ঘিওরে প্রতিবন্ধীদের বার্ষিক ক্রীড়া

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : আমিও জয়ী হতে চাই, আমার প্রচেষ্টায় চাই-এই আহবান নিয়ে মানিকগঞ্জের ঘিওরে প্রতিবন্ধীদের বার্ষিক ক্রীড়া ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলার ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হয়।
বয়সভিত্তিক তিন বিভাগে মোট ৩২টি ইভেন্টে প্রতিযোগিতায় ১২০ জন প্রতিবন্ধী শিশু কিশোর ও শিক্ষার্থী অংশ নেয়। পতাকা উত্তোলন, মশাল প্রজ্বালন, মার্চপাস্ট ও ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে উদ্বোধন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো: মোহসেন উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন ঘিওর সদর ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, আয়োজক সংস্থার প্রকল্প ব্যবস্থাপক মো: নিজাম উদ্দিন, প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমান, মো. এখলাছ উদ্দিন প্রমুখ।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও হুইল চেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরণের সময় অতিথিরা বলেন, প্রতিবন্ধীরা দেশ ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সুযোগ করে দিতে হবে, যেন তারা মূল ধারায় মিশতে পারে। দেশের সার্বিক উন্নয়নে প্রতিবন্ধীদের অবদান রাখার সুযোগ রয়েছে।
প্রতিবন্ধী শিশুদের প্রতি ভালোবাসা থেকেই এমন আয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button