sliderস্থানিয়

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু ও আহত দুই

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ভারী বৃষ্টিপাতের মধ্যে বসত ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে এবং তাকে বাঁচাতে গিয়ে তার মা ও দাদী আহত হয়েছেন।

গতকাল ৬ সেপ্টেম্বর উপজেলার আচমিতা ইউনিয়নের উত্তর অষ্টঘড়িয়ার নয়াপাড়া গ্রাম এ ঘটনা ঘটে। নিহত আমেনা আক্তার (১৬) একই গ্রামের মোঃ সাইদুর রহমানের মেয়ে।

নিহতের পিতা মোহাম্মদ সাইদুর রহমান ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, গতকাল সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এই বৃষ্টিপাতের মধ্যেই বিদ্যুৎ মিস্ত্রি আমেনাদের বসতঘর থেকে একটি বিদ্যুৎ লাইন তার দাদীর ঘরে সংযোগ দিচ্ছিল। সে সময় নিহত আমেনা বিদ্যুতের কাজ দেখতে এসে অসাবধানতাবশত বিদ্যুতের তারের লিকেজ থেকে তার শরীর বিদ্যুতায়িত হয়ে গেলে, সঙ্গে সঙ্গে তার চিৎকারে, তার মা শিখা আক্তার ও তার দাদী জোসনা আক্তার ঘটনাস্থলে গিয়ে তাকে বিদ্যুৎ থেকে বাঁচাবার চেষ্টা করে, তারাও আহত হন।

এ ঘটনার পরপর পরিবারের লোকজন আমেনা আক্তার সহ তার মাও দাদীকে জরুরী চিকিৎসার জন্য কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক, আমেনা আক্তার সীমাকে মৃত ঘোষণা করেন এবং তার মা ও দাদীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর, তারা আশঙ্কা মুক্ত বলে জানান চিকিৎসক।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে মরদেহের সুরত হাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আমেনা আক্তার শিমুর মরদেহ, ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবংবর্তমানে এ ঘটনার আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button