নিয়ামতপুরে বিজয় দিবসে ফ্রি ব্লাড ক্যাম্পেইন

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে স্পন্দন রক্তদান সংঘের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদাতা সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার(১৬ ডিসেম্বর) বিকালে নিয়ামতপুর উপজেলা পরিষদ চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্পন্দন রক্তদান সংঘের সভাপতি আরিফ হাসান ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও স্পন্দন রক্তদান সংঘের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফরিদ আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান,বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক ও উপমিটির সদস্য তৃণা মজুমদার, থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, নওগাঁ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অভিষেক মজুমদার, সদস্য মাহাদি হাসান পায়েল, নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সিরাজউদ্দৌলা নিশান, স্পন্দন রক্তদান সংঘের সহ-সভাপতি মাসুদ রানা,মাহমুদ আলম বাদশা, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম হৃদয় সহ কার্যকারী সদস্য স্বপন আহমেদ স্টার, সরকার আবু মাহাদী প্রমূখ।




