slider

রসিক নির্বাচনে মেয়র প্রার্থীদের গণসংষোগ

রংপুর ব্যুরো: রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের আমেজ বইতে শুরু করেছে। প্রতীক বরাদ্দের পর থেকে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। শীত উপেক্ষা করে পথসভা, গণসংযোগ, মিছিল, মাইকিং, উঠান বৈঠক করে যাচ্ছেন মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা।
রাত দিন চুষে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থী ও তাদের সমর্থকরা। তাই প্রার্থীদের এখন দম ফেলানোর ফুসরত নেই।
পোস্টারে ছেয়ে গেছে নগরীর গুরুত্বপূর্ণ মোড়সহ অলিগলি। দেশের দ্বিতীয় বৃহত্তম এ সিটি করপোরেশনে তৃতীয়বারের মতো নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৭ ডিসেম্বর।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গত ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে গণসংযোগ ও ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীরা করছেন উঠান বৈঠক- পথসভা। প্রতিক বরাদ্দের পর থেকে জোরে সোড়ে প্রচার- প্রচারণায় মাঠে নেমেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নিজেদের যোগ্য দাবী করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন তারা। এজন্য সকাল থেকে রাত পর্যন্ত চালাচ্ছেন প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পরিকল্পিত নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন সকলেই। নগরীর বিভিন্ন পাড়া মহলায় গণসংযোগ করতে দেখা গেছে জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদেরকে।
আজ রোববার দুপুরে নগরীর পার্কেমোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে, লালবাগসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে রশির সঙ্গে আঠা দিয়ে লাগিয়ে, গাছে, বিদ্যুৎ পিলারের খুঁটিতে পোস্টারিং করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীর কর্মীরা।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৯ মেয়রসহ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী ২৫৫ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন।
আজ সকাল থেকে আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নগরীর গুদরী বাজার, সিটি বাজারে গণ সংযোগ করে ও সন্ধ্যায় কেরানীহাট ও ডুগডুগির হাটে পথসভা করে তারা। এদিকে সাবেক মেয়র ও জার্তীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, নগরীর খামার মোড়, কলেজ রোড এলাকায় গণ সংযোগ করে, পরে সন্ধ্যা থেকে মাহিগঞ্জ, মীরগঞ্জ, চিলমন ও আরসিসিআই স্কুলের সামনে পথসভা করেন। অপর এদিকে প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। নগরীর কাচারী বাজার এলাকায় হরিণ প্রতিক নিয়ে গণসংযোগ করতে দেখা গেছে মেহেদী হাসানকে।
রসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন, ‘একটি আধুনিক রংপুর সিটি করপোরেশন গড়তে নগরবাসী এবার নৌকা মার্কায় ভোট দিবেন’।
আজ রোববার বেলা ১২টার দিকে মহানগর যুবলীগের আয়োজনে নগরীর সিটি বাজার এলাকায় গনসংযোগে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডালিয়া বলেন, দেশের অন্যান্য সিটি করপোরেশনের উন্নয়নের দিক থেকে রংপুর সিটি করপোরেশন অনেক পিছিয়ে আছে। তাই এবার পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক সিটি করপোরেশন গড়ার স্বার্থে নৌকায় ভোট দিবে নগরবাসী। এসময় গনসংযোগ কালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার,সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসরাত আরা বর্ন্যা,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি ও সাবেক রসিক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার নির্বাচনী গণনসংযোগ অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার দুপুরে নগরীর হাজিরহাট, মুছির মোড়, চেয়ারম্যানের মোড়, মনোহর বাজার, সুকানচৌকি, হাসনা বাজার ও কেল্লাবন্দ কাচারীসহ নগরীর বিভিন্ন স্থানে গণ সংষোগ করেন তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, রংপুর মহানগর সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস.এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টি রংপুর মহানগর সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনিছুর রহমান আনিছসহ জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সন্ধ্যায় নগরীর মাহিগঞ্জ বাজার, সাহেবগঞ্জ বাজার, মীরগঞ্জ বাজার ও আরসিসিআই স্কুলে পৃথক পৃথক পথ সভা অনুষ্ঠিত হয়।
এবার তৃতীয় বারের মতো রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ ডিসেম্বর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পৌরসভার ১৫টি ওয়ার্ডের সঙ্গে বর্ধিত এলাকার (সাবেক সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন থেকে) আরও ১৮টি ওয়ার্ড যুক্ত করে ২০১২ সালের ২৮ জুন মোট ৩৩টি ওয়ার্ড নিয়ে রংপুর সিটি করপোরেশন গঠন করা হয়। এরপর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ওই বছরের ২০ ডিসেম্বর। এতে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝণ্টু প্রথম নগরপিতা হিসেবে নির্বাচিত হন। ২০১৭ সালের ২১ ডিসেম্বর দ্বিতীয় নির্বাচনের সময় ভোটার ছিল ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এতে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফা মেয়র নির্বাচিত হন। বর্তমানে এই সিটির জনসংখ্যা প্রায় ১০ লাখ। আর ভোটার রয়েছেন চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button