সালথায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব , এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে, ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২২ইং উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দূর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে দূর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মানববন্ধনের একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী লাবু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া,
উপজেলা দূর্নীতি কমিটির সভাপতি মোঃ আঃ কুদ্দুস খাঁন, সাধারণ সম্পাদক মাছরুর খাঁন সবুজ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ সাদিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাছের হুসাইন, সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চক্রবর্তী ।



