কয়েকশো লোককে ভেরিফাই রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি মায়ানমার- ড. আবদুল মোমেন

এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন যেকোনো মুহূর্তেই মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফেরত নিয়ে যেতে পারে। এরজন্য তারা কয়েকশো লোককে ভেরিফাইও করেছে।
বৃহস্পতিবার (৮ডিসেম্বর) দুপুরে উখিয়ার ইনানীতে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ২০২২ এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে বিফ্রিংয়ের সময় এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আরো বলেন, যারা ২০১৬ সালের পরে বাংলাদেশে এসেছে তাঁদের মিয়ানমার ফিরিয়ে নিতে রাজি। কিন্তু যারা ২০১৬ সালের আগে এসেছে তাদেরকে নিয়ে যেতে রাজি নয়। ইতোমধ্যে মিয়ানমার যেসব রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত করেছে তাদের যেকোনো মুহূর্তে সেদেশে নিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, যারা ২০১৬ সালের আগে এসেছিলো তাঁদের সংখ্যা ৩৩ হাজার। তাদেরকে মিয়ানমার না নিয়ে গেলে যুক্তরাষ্ট্রসহ যে দেশগুলে রোহিঙ্গা নিয়ে যাচ্ছে তাদেরকে পুরনো রোহিঙ্গাদের নিয়ে যেতে সুপারিশ করা হবে।




