sliderস্থানিয়

রাঙ্গামাটিতে ইয়াবাসহ ২ জুয়াড়ি ও পলাতক আসামি গ্রেফতার

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ি এবং পূর্বের মামলার এক পলাতক আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
​২১ মে (২০২৬) রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
​অভিযান চলাকালে মাদক কেনাবেচা এবং অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন। রিজার্ভ বাজার এলাকার আবুল কাসেমের ছেলে মোঃ নিজাম উদ্দিন (২৭) এবং তবলছড়ি নিচের বাজার এলাকার মৃত হাফেজের ছেলে মোঃ ফোরকান (২৮)।

​গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে তারা অনলাইনে নিষিদ্ধ জুয়ার সাথে জড়িত বলে প্রমাণ পায় পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাইবার সুরক্ষা আইনে দুটি পৃথক নিয়মিত মামলা (মামলা নং-১৩ ও ১৪) রুজু করা হয়েছে।

এদিকে একই অভিযানে কাঁঠালতলী লেকার্স রোড এলাকা থেকে সুজন আহম্মেদ (৩৮) নামের এক পলাতক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কাঁঠালতলী এলাকার খায়ের আহম্মেদের ছেলে। পুলিশ জানায়, সুজন গত ১৪ মে কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি মাদক মামলার (মামলা নং-১০) এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।

​কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। জেলা জুড়ে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button