ফুলবাড়ী পৌরসভায় শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মোস্তাক আহম্মদ, ফুলবাড়ী,প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভার উন্নয়নকল্পে পৌরসভার সভা কক্ষে শহর সমন্বয় কমিটি (টি.এল.সি.সি) এর সদস্যদেরকে নিয়ে এক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার উন্নয়ন কল্পে পৌরসভার সভাকক্ষে শহর সমন্বয় কমিটির সভাপতি ও পৌর মেয়র, মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শহর সমন্বয় কমিটির সভাপতি ও পৌর মেয়র মাহমুদ আলম লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলাম ডাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকতা সৈয়দ মোহাম্মদ আলী, ফুলবাড়ী পৌরসভার প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, ফুলবাড়ী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, পৌর সভার প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুর মামুন, পৌর কাউন্সিলর মাসুদ, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মোন্নাফ, এমএ কাইয়ুম, মো. সাইফুল ইসলাম জুয়েল, এ্যাড: শাহাজাহান, সাংবাদিক রজব আলী, ব্যবসায়ী মো. মিন্টু, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি ও শহর সমন্বয় কমিটির সদস্য মো. আফজাল হোসেন, প্রদর্শক মোস্তাক আহম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার শহর সমন্বয় কমিটির সদস্যগণ, পৌরসভার সকল কাউন্সিলর, মহিলা কাউন্সিলর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীগণ। মূল আলোচ্য বিষয় ছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লোকাল গর্ভমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এল.জি.সি.আর.আর.পি) শীর্ষক প্রকল্পের বিষয়ে আলোচনা, মিউনিসিপ্যাল গর্ভন্যান্সে এন্ড সার্ভিসেস প্রকল্প (এম.জি.এস.পি) বিষয়ে আলোচনা, জলবায়ু পরিবর্তন জনিত গ্রীন হাউস নিরসন কমানোর লক্ষ্যে ফুলবাড়ী পৌরসভায় নবায়ন যোগ্য জ্বালানী সোলার স্ট্রীট লাইট ব্যবহারের মাধ্যমে কার্বন নির্গমন প্রকল্পের বিষয়ে আলোচনা, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিষয়ে আলোচনা ও নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিষয়ে আলোচনা।
শহর সমন্বয় কমিটির আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী পৌরসভার মো. আশরাফ পারভেজ। আয়োজনে ছিলেন ফুলবাড়ী পৌরসভা।




