sliderস্থানিয়

হরিরামপুরে দুই মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

হরিরামপুর প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের অধিনে দুই মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কের্সের উদ্বোধন করা হয়েছে। কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে বিশ জন যুবক এবং বিশ জন যুব নারীসহ মোট চল্লিশ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। 

বুধবার (১ জুলাই)  দুপুর ১১:৩০ ঘটিকায় উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো: তোফায়েল হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো: হারুন অর-রশীদ খান। 

উদ্বোধনী বক্তব্যে দেওয়ান তোফায়েল হোসেন বলেন, যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলেতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের উন্নয়ন ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন। 

প্রধান অতিথির বক্তব্যে নাহিদা আক্তার বলেন, বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির যুগ। বর্তমান সময়ে কম্পিউটার প্রশিক্ষণ ছাড়া আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা কঠিন। তাই আপনারা সকলে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে  আত্মনির্ভরশীল হবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button