sliderরাজনীতিশিরোনাম

উত্তরায় নির্বাচন কর্মকর্তার সাথে এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের মতবিনিময়

পতাকা ডেস্ক : আমার বাংলাদেশ পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি দলের সাথে উত্তরা নির্বাচন কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন।
আজ মঙ্গলবার(২২নবেম্বর) দুপুরে উত্তরা নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আলতাফ হোসেন এবি পার্টির লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন ও নিবন্ধন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নেন মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, এ আর জামিল, নজরুল ইসলাম ও রুনা হোসাইন প্রমুখ।
নির্বাচন কর্মকর্তা জনাব নজরুল ইসলাম আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম, আগামী নির্বাচনসহ কমিশনের বর্তমান তৎপরতা নিয়ে মতামত ব্যক্ত করেন। তিনি কমিশনের পক্ষ থেকে এবি পার্টিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এবি পার্টির পক্ষ থেকে দলের গঠনতন্ত্রসহ দলীয় প্রকাশনা সমূহ নির্বাচন কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়।
প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, যুব নেতা সাইফুল মির্জা, সামিউল ইসলাম সবুজ, জিএম সারোয়ার শোভন ও নাসিমা বেগম। খবর বিজ্ঞপ্তি’র

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button