
মোঃ শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি : মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রকাশনা
সংস্থা এলসেভিআর এর সাম্প্রতিক র্যাঙ্কিং ডাটাবেজ অনুযায়ী বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন ঝালকাঠির ড. মুহাঃ আরীফুল হক। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কৃতি সন্তান ড. মুহাঃ আরীফুল হক চট্টগ্রাম এর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালযে় ফার্মেসী বিভাগের সহকারী অধ্যহিসেবে কর্মরত। তিনি এর আগেও গবেষণার জন্য
যুক্তরাষ্ট্র ভিত্তিক র্যাঙ্কিং প্রদানকারী প্রতিষ্ঠান স্কোপাস এর ২০২০ এবং ২০২১ সালের ডাটাবেজ অনুযায়ী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর শীর্ষ গবেষকদের তালিকায় স্থান করে নেন।
ড. মুহাঃ আরীফুল হক ২০১৮ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া (ইউকেএম) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং তিনি বাংলাদেশের সর্বকনিষ্ঠ পিএইচডি ডিগ্রিধারিদের একজন। পিএইচডি গবেষণার সময় তিনি মালয়েশিয়া সরকার হতে মর্যাদাপূর্ণ মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল স্কলারশিপ (এমআইএস) পেয়েছিলেন। এছাড়াও তিনি ২০১৮ সালে ‘এমএনপিএস বেস্ট পিএইচডি থিসিস
অ্যাওয়ার্ড’ এবং ‘এক্সিলেন্ট পিএইচডি স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেন। পিএইচডিতে তার চমৎকার একাডেমিক এবং গবেষণার কৃতিত্বের জন্য তিনি ২০১৮ সালে ইউকেএম পিএইচডি গোল্ড অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত হয়েছিলেন।
ড. আরীফ তার পেশাগত এবং গবেষণা কর্মজীবনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন/গবেষণা সেমিনারে অংশগ্রহণ করেছেন এবং আয়োজক কমিটিতে কাজ করেছেন।
এছাড়াও তিনি মালয়েশিয়ান ন্যাচারাল প্রোডাক্ট সোসাইটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সোসাইটি ফর নিউরো সায়েন্স’র সদস্য।
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ধর্মীয় শিক্ষক মোঃ মনিরুল হক এবং ডাঃ ফজলুতুন নিছা দম্পতির জ্যেষ্ঠ পুত্র ড. মুহাঃ আরীফুল হক ১৯৯২ সালের ০৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পিতার চাকুরীর সুবাদে ড. আরীফ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০০৭ সালে এসএসসি, চট্টগ্রাম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০০৯ সালে এইচএসসি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ফার্মাসী বিভাগ থেকে ২০১৪ সালে বি ফার্ম¯œাতক (সম্মান) সম্পন্ন করেন এবং ২০১৮ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার ফার্মাসি অনুষদ থেকে কৃতিত্বের সাথে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
বর্তমানে তিনি শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ টেক্সাস এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারে নিউরো ইমিউনোলজি বিষয়ে গবেষণারত আছেন।


