ঘিওরে কিশোর – কিশোরীদের বৈঠক

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরীদের নিয়ে উঠাণ বৈঠক ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ও কৈশোর কালীন স্বাস্থসেবা বিষয়ে সচেতনতা মূলক এ বৈঠকে গ্রামের কিশোর-কিশোরীদের মাঝে সচেতনা বৃদ্ধি পাচ্ছে।
শনিবার বানিয়াজুরী ইউনিয়নের বহুজা গ্রামে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ বৈঠকের উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম। উঠাণ বৈঠকে কিশোর কিশোরীদের কৈশোরকালীল স্বাস্থ্য বিষয়ক পরামর্শ বিষয়ক বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক খন্দকার মনোয়ার হোসেন, পরিবার কল্যান সহকারী ঊষা রানী সরকার। এ বৈঠকে ২০ জন কিশোর কিশোরী অংশ নেয়।
এ সময় বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম বলেন, কৈশোর, বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন, কৈশোরকালীন অপুষ্টি, বাল্যবিবাহ, কিশোরীদের নিরাপদ মাতৃত্ব, কিশোরীদের
গর্ভরোধে পরিবার পরিকল্পনা গ্রহনে করণীয় বিষয়ে নানা দিক নিয়ে আলোকপাত করা হয়েছে। কৈশোরের স্বাস্থ্যসেবার প্রসার ঘটাতে নেতিবাচক সামাজিক জড়তা দূর করার পরামর্শ প্রদান করা হয়েছে।



