slider
কাপাসিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর): বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। এ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আফজাল হোসেন, কাপাসিয়া মডেল মসজিদের ইমাম মাহমুদুল হাসান মারুফসহ মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের সকল ইমাম ও শিক্ষকবৃন্দ।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদগুলোতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।




