slider

সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করতে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা প্রশংসনীয়- এএসপি নূরজাহান লাবনী

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই শ্লোগানকে সামনে রেখে ঘিওর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যেগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি থানা চত্বর থেকে বের করা হয়ে ঘিওর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আব্দুল মতিন মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন কুমার আইচের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নূরজাহান লাবনী।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপদেষ্টা কমিউনিটি পুলিশিং ফোরাম মোঃ হামিদুর রহমান, ঘিওর থানা অফিসার ইনচার্জ ও প্রধান সমন্বয়ক কমিউনিটি পুলিশিং ফোরাম মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খালিদ মুনসুর, কমিউনিটি পুলিশ উপদেষ্টা মোঃ ইকরামুল ইসলাম খবির, উপজেলা ভাইস চেয়ারমান ও সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং ফোরাম মোহাম্মদ শামীম মিয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনছুর উদ্দিন, নালী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস মধু, বড়টিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ সামছুল হক মোল্লা রওশন, কমিউনিটি পুলিশিং ফোরামের সিপিও অফিসার এস.আই মোঃ মনিরুল ইসলাম, এস.আই মোঃ আল মামুন।
কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ঈমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নূরজাহান লাবনী বলেন, সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করতে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা বেশ প্রশংসনীয়। সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদসহ বিভিন্ন অপরাধ নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button