স্বরূপকাঠীতে পরিবেশ সুরক্ষায় বেলার আলোচনা সভা

স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি : পরিবেশ সুরক্ষায় “একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক-পলিথিন ব্যবহাররোধে অদালতের রুল বাস্তবায়ন: বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধকরণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে স্বরূপকাঠি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ হক, বিশেষ অতিথি সহকারি কমিশনার ভূমি-তাপস পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, আটঘর-কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, বেলার বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন বেলার নেটওয়ার্ক সদস্য সাংবাদিক মো. আসাদুজ্জামান।
এরপরে একই স্থানে মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় করেন নবাগত ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার। সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ হক, বিশেষ অতিথি সহকারি কমিশনার ভূমি-তাপস পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জহিরুল হক প্রমুখ।
বিকেলে নবাগত ইউএনও মো. মাহাবুব উল্লাহ মজুমদার স্বরূপকাঠি প্রেসক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় করেন। এসময় প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, একেএম কাওসার তালুকদার, মো. হালিমুর রহমান শাহিন, একে আজাদ, হযরত আলী হিরু, মো. রুহুল আমীন. মো. আনোয়ার হোসেন. মো. হাবিবুল্লাহ, মো. মিজান, মো. তুহিন আহসান, মো. মাসুদুল আলম অপু প্রমুখ।




