slider

পিরোজপুরে শেখ রাসেল দিবস পালন করেন মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক

এইচ এম নাছির পিরোজপুর : আজ ১৮ অক্টোবর সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮ তম শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে সকাল ১০ টায় পিরোজপুর পৌর মিলনায়তনে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মালেক শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এ সময়ে সকল ওয়ার্ডের পৌর কাউন্সিলরগন ও পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক বলেন ১৫ আগষ্টের কাল রাতের হিংস্রতা থেকে নিস্পাপ শিশু রাসেলও রেহাই পায়নি। তিনি বেঁচে থাকলে দেশের কল্যানে আত্ম নিয়োগ করতেন। তার জন্মদিনে মহান আল্লাহর কাছে শহীদ শেখ রাসেল এর আত্মার মাগফিরাত কামনা করছি।বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যে কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন শেষে মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে শেষ করেন।

স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিনে দোয়া মাহফিলের আয়োজন

আজ পিরোজপুর এর আওয়ামী লীগের কার্যালয় জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহীদ শেখ রাসেলের জন্মদিনে দোয়া মাহফিলের আয়োজন করেছেন দোয়া মাহফিলে প্রধান অতিথি রাসেল পারভেজ সভাপতি পিরোজপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিশেষ অতিথি সুমন সিকদার সাধারণ সম্পাদক পিরোজপুর আওয়ামি স্বেচ্ছাসেবক লীগ সহ পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ। বিশেষ অতিথির বক্তব্যে সুমন সিকদার বলেন শেখ রাসেলের জন্মদিনে জাতি তাদেরকে সারা জীবন মনে রাখবেন আজ তিনি বেঁচে থাকলে জাতির জন্য সর্বস্ব উজাড় করে দিতেন তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন এবং রাজপথে স্বেচ্ছাসেবক লীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে বলে কর্মীদেরকে আবারও তিনি সতর্ক করেন।রাসেলের মত সবাইকে জীবন দিয়ে হলেও দেশকে বাঁচাতে হবে এই অঙ্গীকার ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন পরিশেষে দোয়া মোনাজাত করে শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে ও বঙ্গবন্ধুর জন্য দোয়া করে দোয়া মাহফিল শেষ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button