নিয়ামতপুরে শ্রমিকলীগের সদস্য রাসেলের মৃত্যুতে শোক সভা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ জাতীয় শ্রমিকলীগ নিয়ামতপুর উপজেলা শাখার অন্যতম সদস্য রাসেলের অকাল মৃত্যুতে উপজেলা জাতীয় শ্রমিকলীগ এর উদ্যোগে শোক সভার আয়োজন করা হয়।
৮ অক্টোবর শনিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ের তৃতীয় তলায় এ শোক সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আনন্দ প্রামানিকের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ।
নিয়ামতপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল সরকার, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেনসহ উপজেলা জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ।




