slider

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন করেছে আওয়ামী লীগ সরকার তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে পারলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
শনিবার (৮ অক্টোবর) মানিকগঞ্জে সদর উপজেলায় নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যেসব উন্নয়ন করেছে কোন দলের সরকার তা করতে পারে নাই তাই ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য শক্তিশালী সংগঠন দরকার। বাংলাদেশ আওয়ামীলীগ একটি শক্তিশালী সংগঠন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ত্রীত্ব ছেড়ে দিয়ে সংগঠনকে শক্তিশালী করেছেন এবং স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছিলেন।
এসময় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক, সুলতানুল আজম আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেপ সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা জেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী হাসান আল মেহেদী সুহাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামসহ জেলা উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button