
মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : নৌকাই আমাদের শক্তি, নৌকা আমাদের সাহস যোগায় আর নৌকার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে এদেশের বিশ্বাসঘাতকেরা ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রের করে হত্যা করেছেন, তিনি যদি বেঁচে থাকতেন আজকে আমার মনে হয় আমরা অনেক আগেই একটি শক্তিশালী দেশ হিসেবে পরিনত হয়ে যেতাম।
আজকের তারই কন্যা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার নেতৃত্বে আজ বাংলাদেশ সত্যিকার অর্থে এগিয়ে যাচ্ছে।
আজ তারই জন্মদিনের হাসু মণি’র পাঠশালার আয়োজনে ৭৬ টি নৌকা প্রদর্শনীর মাধ্যমে ৭৬ তম জন্মদিন পালন করায় সংগঠনের সভাপতিকে ধন্যবাদ জানান, তিনি আরো বলেন আমেরিকান ফরেন মিনিস্টার হ্যান্ডিকিসেনইয়ার বলেছিলেন বাংলাদেশ একটি তলা বিহীন ঝুড়ি, সেই দেশেরই প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকায় যেয়ে বলেন তোমরা যদি তোমাদের দেশকে ডেভলপ করতে চাও বা এগিয়ে নিয়ে যেতে চাও তাহলে বাংলাদেশে কে ফলো করো, এটাই হলো নেতৃত্ব এটাই হলো দক্ষতা এটাই হলো মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব তিনি দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন যা সম্ভাবনাময় বাংলাদেশে তৈরি হয়ে গেছেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, নৌকার দেশ, আমাদের প্রতিকও নৌকা, নৌকার মাধ্যমেই আজকের এই অনুষ্ঠান টি শুরু করেছেন অনুষ্ঠানের আয়োজকরা, আসলে নৌকাই আমাদের শক্তি, সেটা তিনি স্মরণ রেখেছেন বলে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই উদ্যোগটিকে আমি একটি অসাধারণ উদ্যোগ হিসেবে সাধুবাদ জানাই।
২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৪ টায় বুড়িগঙ্গা নদীর তীরে জিনজিরা ফেরিঘাট এলাকায় হাসুমনি’র পাঠশালা সংগঠনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথি বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
নৌকা ভরা স্বপ্ন -শপথ অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান অধ্যাপক জুনায়েদ হালিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার অতিরিক্ত সচিব স্মৃতি কর্মকার, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।
সংগঠনটির সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ সাকুর হোসেন সাকু সহ অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, দক্ষিণ থানা আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুল কলেজ এর শিক্ষার্থীরা নৌকা ভরা স্বপ্ন শপথ গ্রহন, আলোচনা সভা ও নৌকা প্রদর্শনীতে অংশ গ্রহন করেন এবং শান্তির প্রতিক পায়রা ওড়ানো হয় ।



