sliderআইন আদালতশিরোনাম

ফ্লয়েডের হত্যাকারীর ২১ বছরের জেল

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের নাগরিক অধিকার ভঙ্গের দায়ে সাবেক পুলিশ অফিসার ডেরেক শওভিনকে শাস্তি দিয়েছে আদালত। জর্জ ফ্লয়েডকে মারা হয়েছিল ২০২০ সালের মে মাসে।
এর আগেই ফ্লয়েডকে হত্যা করার জন্য শওভিনের ২২ বছর ছয় মাসের কারাদণ্ড হয়েছে। এবার তার ২১ বছরের জেল হয়েছে ফ্লয়েডের নাগরিক অধিকার ভঙ্গ করার দায়ে। ফ্লয়েডকে গ্রেফতার করার সময় তাকে ফুটপাথে ফেলে ৯ মিনিটের বেশি সময় ধরে ধরে গলায় হাঁটু চেপে রেখেছিল শওভিন।
ফ্লয়েডকে হত্যার পরই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বর্ণবাদ-বিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন শুরু হয়। পুলিশের বর্বরোচিত আচরণের প্রতিবাদ জানায় মানুষ।
শওভিন ছাড়াও মিনেপোলিসের তিনজন পুলিশ কর্মীও কর্তব্যে অবহেলার জন্য অভিযুক্ত হয়। ফ্লয়েডের চিকিৎসার প্রয়োজন তারা জেনেবুঝে উপেক্ষা করেছিল। তাদের ক্ষেত্রে এখনো শাস্তিঘোষণা করেনি আদালত।
বিচারকের বক্তব্য
যুক্তরাষ্ট্রের জেলা বিচারক পল ম্যাগনুসন বলেছেন, ‘আমি এখনো জানি না, কেন শওভিন ওই কাজ করেছে। কারো গলায় হাঁটু চেপে ধরে মেরে ফেলা অন্যায়। শওভিনের আচরণ ভুল ও অপরাধ।’
শওভিন আদালতে জানান, ‘আমি বুঝতে পারছি, রাজনৈতিক দিক থেকে উত্তপ্ত আবহাওয়ায় আদালতের পক্ষে এই মামলার বিচার খুবই কঠিন।’ শওভিন ফ্লয়েডের পরিবারের কাছে সরাসরি ক্ষমাও চায়নি। শওভিন শুধু বলেছে, ‘ফ্লয়েডের সন্তানরা যেন জীবনে সাফল্য পায়। তারা ভালো মানুষ হয়ে ওঠে।’
শওভিনের দুটি শাস্তিই একই সাথে চলবে। তাকে ফেডারেল জেলে থাকতে হবে। সেখানে তাকে আগে নির্জন কারাবাসে রাখা হয়েছিল।
সূত্র : ডয়চে ভেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button