slider

রোহিঙ্গা ক্যাম্পে মাঝি খুন

এইচ.কে রফিক উদ্দিনঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃর্থক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোহিঙ্গা জাফর আলম কে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এ হত্যাকান্ডের পর থেকে পুরো ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) জানিয়েছেন। তিনি উখিয়ার ১৮নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের সাবেক হেড মাঝি জাফর আলম। সে বদি আলমের ছেলে বলে জানা গেছে। সোমবার গভীর রাতে উখিয়ার ১৮ ও ৭ রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।
১৮ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের মুখপাত্র ফারুক আহমেদ বলেন, রাত ৩ টার দিকে ক্যাম্পের নিরাপত্তায় কাজ করা রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা কয়েকজন দুর্বৃত্তকে দেখে পরিচয় জানতে চান। এসময় হঠাৎ তাদের এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে মারা যান জাফর আলম। আহত হয় আরো দুইজন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা করেন তিনি।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন রাতে ক্যাম্প-৭ এ হালিম নামে এক রোহিঙ্গাকে দুর্বৃত্তরা পর পর তিন রাউন্ড গুলি করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button